ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক হরমন সিধু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৫, ২:১২ বিকাল

Link Copied!

মাত্র ৩৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী হরমন সিধু। শনিবার (২২ নভেম্বর) সকালে পাঞ্জাবের খিয়ালা গ্রামের কাছে মানসা-পটিয়ালা রোডে তার গাড়ি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান প্রতিভাবান এই শিল্পী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে গাড়ির কোনও আরোহীরই বেঁচে থাকার সম্ভাবনা ছিল না।

হরমন সিধু অল্প সময়েই খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ‘পেপার ইয়া পেয়ার’সহ একাধিক হিট গান উপহার দিয়েছেন, যা তিনি পূজার সঙ্গে গেয়েছিলেন। এছাড়া তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘মুলতান ভার্সেস রাশিয়া’, ‘কই চক্কর নেহি’, ‘বেবে বাপু’ ইত্যাদি।

হরমনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর শোনার পর তার অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র

Banglalink Stands with Communities During the Monsoon

জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি ভর্তুকি পুনর্বিন্যাসের আহ্বান

১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ

তামাকের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকলেও আইন মানছে না অধিকাংশ প্রতিষ্ঠান

Field Technicians and Office Staff of BATB Warn of Escalation Over Permanent Job Demand