ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মার্চ ২০২৫, ১১:১৬ সকাল

Link Copied!

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনটির একটি বগির সামনে চারটি চাকা লাইন থেকে সরে যায়। দুর্ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। শনিবার (৯ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ভোগের শিকার যাত্রীরা বলেন, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশ করা মাত্রই বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়। এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তারা আরও বলেন, ঈদ মৌসুমকে সামনে রেখে ট্রেনের পুরনো ও দুর্বল বগি সংযুক্ত না করে ভালো বগি দেওয়া উচিত। অন্যথায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এছাড়া একদিকে রমজান মাস ও রবিবার প্রথম কার্যদিবস হওয়ায় আটকা পড়ার কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপেস ট্রেন রাত ১১টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগ মুহূর্তে মাঝামাঝি থাকা ‘ঝ’ বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেন বেশ ঝাঁকুনি খায়। পরে বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনাটি লোপ লাইনে ঘটায় রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়নি। আপ লাইন ও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোসেডে জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো