ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ২, আহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৪ বিকাল

Link Copied!

ব্রাজিলের সাও পাওলোতে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় দমকল বাহিনী দুর্ঘটনা ও এসব হতাহতের বিষয় জানিয়েছে।

দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমানটি বিধ্বস্ত হয়ে সাও পাওলো শহরের একটি গুরুত্বপূর্ণ অ্যাভিনিউতে একটি যাত্রীবাহী বাসের ওপর পড়ে।

দমকল বিভাগ জানিয়েছে, নিহত দুজন বিধ্বস্ত বিমানের আরোহী। বিধ্বস্তের কারণে বিস্ফোরণে একজন মোটরসাইকেল আরোহী এবং বাসের ভিতরে থাকা আরেক ব্যক্তি আহত হন। তাদের উভয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার শিকার বিমানটি সাও পাওলোর ক্যাম্পো দে মার্তে প্রাইভেট জেট বিমানবন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় শহর পোর্তো আলেগ্রেতে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানটি বিধ্বস্তের ফলে বিস্ফোরণ ঘটে। এতে বাসটিতে আগুন ধরে যায়। বাসটির ভিতরে খুব কম যাত্রী ছিল। একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার সময় দূরে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো