ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

বিশ্বের দুর্বল পাসপোর্টের তালিকায় বাংলাদেশ কততম

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জানুয়ারী ২০২৬, ২:১৭ বিকাল

Link Copied!

xr:d:DAF1QLBZYs4:1082,j:2291621442728195367,t:24011107

হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ রিপোর্টে বাংলাদেশের পাসপোর্ট আবারও নিচের দিকে অবস্থান করছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত তালিকায় বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের সপ্তম দুর্বল এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পঞ্চম দুর্বল হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন, যা আন্তর্জাতিক ভ্রমণ ও ব্যবসায়িক কার্যক্রমে সীমাবদ্ধতা তৈরি করতে পারে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস তাদের সর্বশেষ পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে। ইনডেক্সে ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের র‌্যাংকিং নির্ধারণ করা হয়।

এ প্রতিবেদনের অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। ১০১টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৫তম। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত সূচকে বাংলাদেশ ছিল ১০০তম স্থানে। অর্থাৎ এবার কিছুটা উন্নতি হলেও অবস্থান এখনও বিশ্বমানের হিসেবে দুর্বলই রয়ে গেছে।

বিশ্বের সর্বাধিক শক্তিশালী পাসপোর্টের তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পান। দ্বিতীয় স্থানে অবস্থান করছে জাপান ও দক্ষিণ কোরিয়া; এ দেশগুলোর নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে সক্ষম।

তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের পাঁচটি দেশ-ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড, যাদের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। চতুর্থ অবস্থানে আছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড ও নরওয়ে; এ দেশগুলোর নাগরিকরা ১৮৫টি দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ভোগ করছেন।

পঞ্চম অবস্থানে অবস্থান করছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৪টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।

অন্যদিকে তালিকার নিচের দিকে রয়েছে পাকিস্তান ও ইয়েমেন (যৌথভাবে ৯৮তম), ইরাক (৯৯তম), সিরিয়া (১০০তম) এবং আফগানিস্তান (১০১তম)। এ দেশগুলোর নাগরিকরা যথাক্রমে মাত্র ৩১, ২৯, ২৬ ও ২৪টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী মালদ্বীপ। দেশটির অবস্থান ৫২তম এবং মালদ্বীপের নাগরিকরা ভিসা ছাড়া ৯২টি দেশে যেতে পারেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিবেচনায় নিয়ে এই র‌্যাংকিং প্রণয়ন করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পাসপোর্টের এই অবস্থান দেশের আন্তর্জাতিক ভ্রমণ ও বৈদেশিক কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ব্যবসা, শিক্ষামূলক সফর এবং পর্যটন ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের সীমিত ভিসা সুবিধা লক্ষ্য করা যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে