ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বিজয় দিবসে প্যারাট্রুপারদের নিরাপত্তায় ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ বিকাল

Link Copied!

আজ মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে রাজধানীতে আয়োজিত প্যারাজাম্প কর্মসূচির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে প্রায় ৪০ মিনিট মেট্রোরেল চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। এ কারণে ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় যাত্রীদের যে অসুবিধা হতে পারে, সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা