ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪৭ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:১২ বিকাল

Link Copied!

তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ৬৪৭ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সকালে (৮ সেপ্টেম্বর’২৫) রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন।

প্রশিক্ষণে প্রত্যক্ষ ও পরোক্ষ ধুমপানের কুফল, স্বাস্থ্য ঝুঁকি, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে গণপরিবহন চালকদের (বাস,সিএনজি, লেগুনা, টেম্পু) অবহিত করা হয়। চালক ও চালকের সহকারীদের ধূমপানের ফলে গণপরিবহনে পরোক্ষভাবে ধূমপানের শিকার হন যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা। ফলে ধূমপান না করেও একই রকম ক্ষতির শিকার হচ্ছেন তারা। এ সময় ভিডিও চিত্রের মাধ্যমে অংশ্যগ্রহণকারী চালকদের গণপরিবহনে ধূমপানের অপকারিতা বিষয়ে সু-স্পষ্ট ধারণা ও আইনের বাধ্যবাধকতা সম্পর্কে বাস চালকদের সামনে বিস্তারিত উপস্থাপন করা হয়।

পাবলিক প্লে­স যেমন বাস টার্মিনাল, বিমান বন্দর, রেলষ্টেশন, নৌ-বন্দর, সরকারী বিভিন্ন অফিসসহ গণ-জমায়েত স্থলে ধূমপান আইনত শাস্তিযোগ্য অপরাধ। যেসব স্থানে প্রত্যক্ষ ধূমপানকারিদের কারণে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন অনেক শিশু-মহিলাসহ সকল অধূমপায়ীরা।

গণ-পরিবহন শতভাগ তামাকমুক্ত রাখা ও আইনের বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন ও বিআরটিএ-র যৌথ উদ্যোগে প্রতি সপ্তাহেই নিয়মিতভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box

আরও পড়ুন

UN Investigation Highlights Junta’s Brutal Crackdown & Atrocities in Myanmar

৬ দিনের ব্যবধানে তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম

রংপুরে বিএটিবি শ্রমিকদের প্রতীকী অনশন ভাঙালেন চেয়ারম্যান ও এমপি

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিএটিবি শ্রমিকদের রংপুরে অনশন, কুষ্টিয়ায় মানববন্ধন

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

জরুরি গ্যাসের চাহিদা মেটাতে ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ চাইলেন হুমায়ুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৪১

চাল-চিনি-তেল-সার-এলএনজিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

জাতিসংঘের তদন্তে উঠে এলো মিয়ানমারে জান্তার দমনপীড়ন-নৃশংসতা

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত