ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাসে মিলল দেড় কোটি টাকার সাপের বিষ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অক্টোবর ২০২৪, ১১:০০ সকাল

Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। মালিকবিহীন অবস্থায় ২৫ এমএল এর ৯ বোতল সাপের বিষ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় দৌলতপুর থেকে কুষ্টিয়াগামী আল আমিন পরিবহনের যাত্রীবাহী বাসে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ তল্লাশি চালিয়ে সাপের বিষ উদ্ধার করে।

সোমবার রাত ১১টার দিকে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দৌলতপুর থেকে ছেড়ে আসা আল আমিন পরিবহনের যাত্রীবাহী বাসে করে মাদকের একটি চালান কুষ্টিয়া জেলার দিকে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল কুষ্টিয়া জেলার মিরপুর থানার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে রোডের ওপর অবস্থান নেয়। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বাসটি সেখানে পৌঁছালে বিজিবি টহলদল বাসটি থামিয়ে তল্লাশি শুরু করে। এসময় মালিকবিহীন অবস্থায় ২৫ এমএল এর ৯ বোতল সাপের বিষ (০.২২৫ এমএল) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো