ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ফেব্রুয়ারী ২০২৫, ২:১০ বিকাল

Link Copied!

কক্সবাজারের চকরিয়া মহাসড়কের নলবিলায় যাত্রীবাহী গ্রীণলাইন বাসের ধাক্কায় হাসানুল ইসলাম জিসাত (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে কৈয়ারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিসাত আলীকদম পাতাখাইয়া গ্রামের ছৈয়দ আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নলবিলা এলাকায় কক্সবাজার মুখি একটি গ্রীণ লাইন বাস চট্টগ্রাম মুখি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী।

চিরিংঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি কক্সবাজার চলে গিয়েছে, তবে বাসচালক ও গাড়ি শনাক্ত করা হয়েছে। এব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো