ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাসের ধাক্কায় মতিঝিল থানার এসআই নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুন ২০২৫, ৩:৫৪ বিকাল

Link Copied!

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার (০২ জুন) রাত সোয়া ৮টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

ডিএমপির মিডিয়া সেন্টার পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ তে বলা হয়, মতিঝিল থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম সবুজবাগ থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে (খলিলের গোস্তের দোকানের বিপরীত পাশে) পৌঁছালে বলাকা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে পড়ে গিয়ে কামরুল ইসলাম গুরুতর আহত হন।

এতে আরও বলা হয়, স্থানীয় লোকজন কামরুল ইসলামকে আহতাবস্থায় ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসটি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসাইন জানান, সোমবার দিবাগত রাত সোয়া আটটার দিকে বাসাবো বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে এসআই কামরুল ইসলাম তার কর্মস্থল মতিঝিল থানার দিকে যাচ্ছিল। এ সময় পিছন থেকে দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত তিনি।

ওসি আরও জানান, নিহতের মরদেহ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ দাফনের উদ্দেশ্যে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এ ঘটনায় বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, রাজারবাগ পুলিশ লাইনে রাত সাড়ে ১২টার দিকে নিহত ওই পুলিশ কর্মকর্তার জানাজা সম্পন্ন হয়েছে। মরদেহ নিয়ে যাওয়া হবে নিহতের গ্রামের বাড়ি নেত্রকোনায়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো