ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাসচাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৯ সকাল

Link Copied!

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসচাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাছনমারা সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জমির হোসেন (৩০) ও আলী নূর (২৬)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস ও শান্তিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা উপজেলার জয়কলস ইউনিয়নের হাছনমারা সেতুর পাশে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ জন গুরুতর আহত হন।

পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকরাম আলী জানান, বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো