ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাসচাপায় ববি শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অক্টোবর ২০২৪, ৩:৪৩ বিকাল

Link Copied!

যাত্রীবাহী বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইয়া ফৌজিয়া মিম নিহতের প্রতিবাদে ও বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মহাসড়কের দুই পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। সাধারণ যাত্রীরাও পড়েছেন চরম দুর্ভোগে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই অবরোধে পর্যটনকেন্দ্র কুয়াকাটাসহ পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় নারায়ণগঞ্জ পরিবহন নামে একটি বাসের চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মিম। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করতে সক্ষম হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। রাত পৌনে ২টা পর্যন্ত সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দ্বিতীয় দফায় অবরোধ শুরু করে তারা।

আন্দোলনরত শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, বিশ্ববিদ্যালয় এলাকা হওয়া সত্ত্বেও চালকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং বিশ্ববিদ্যালয়সংলগ্ন সড়কে ওভারব্রিজ স্থাপনের পাশাপাশি ঘাতক বাসের চালক-হেলপার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অবরোধ তুলে নিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই সমস্যার সমাধান হবে আশা করা যাচ্ছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো