ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ এপ্রিল ২০২৫, ১২:১৫ বিকাল

Link Copied!

কুষ্টিয়ার বটতৈল এলাকায় বাসচাপায় নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬) দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া মিজানুর রহমান নামের (২৭) আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত নয়ন, রনি ও আহত মিজান সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা। হতাহত সবাই কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে চাকরি করেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই জয়দেব জানান, সকালে দূর্বাচারা গ্রাম থেকে এক মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে আসার পথে বটতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী গড়াই বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে চিকিৎসার জন্য কুষ্টিয়ার আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় প্রায় ১ ঘণ্টা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো