ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ডিসেম্বর ২০২৫, ৬:৪৪ বিকাল

Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাসচাপায় অটোরিকশার দুই নারী, এক শিশু ও এক পুরুষ যাত্রীসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গণেশ চন্দ্র সাহা জানান, এখন পর্যন্ত দুই নারী, একজন পুরুষ ও এক শিশুসহ মোট চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় তারা রাস্তার পাশের জমিতে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন, দ্রুতগতির একটি বাসের নিচে অটোরিকশাটি ঢুকে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ঘটনাস্থলেই কয়েকজনের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। আহত কয়েকজনকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল মিয়া জানান, ভাঙ্গা থেকে টেকেরহাটগামী অটোরিকশাটি পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং হাসপাতালে নেয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে এবং বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা