ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাবার গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল সন্তানের

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ এপ্রিল ২০২৫, ১১:০৭ সকাল

Link Copied!

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার গাড়ির নিচে চাপা পড়ে মাহিন (৫) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২৬ এপ্রিল) আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মাহিন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা মুসা শেখের ছেলে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ছিল মাহিন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাহিনের বাবা মুসা শেখ প্রতিদিনের মতো তার একমাত্র উপার্জনকারী বাহন ইঞ্জিন চালিত ইট-বালু টানা ‘খেক্কর গাড়ি’ নিয়ে সকালে বের হয়। এদিন কাজ শেষে দুপুরে খাবারের জন্য বাড়িতে আসছিলেন। তিনি বাড়ির কাছাকাছি এলে গাড়ির শব্দ শুনে মাহিন দৌড়ে বাবার কাছে যাচ্ছিল। এ সময় সড়কের পাশের বেড়ায় ধাক্কা লেগে গাড়ির চাকার নিচে পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। সন্তানের করুণ মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মুসা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর বলেন, মুসা প্রতিদিন সকালে গাড়ি নিয়ে বের হওয়ার সময় তার ছেলে মাহিনসহ বাড়ির কয়েকটি শিশু মুসার গাড়িতে চড়ে রাস্তায় এসে নেমে যায়। আবার দুপুরে মুসা বাড়িতে আসার সময় ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসতো। মাহিন তার গাড়ির শব্দ শুনলেই দৌড়ে ছুটে যেত বাবার কাছে। আজও মাহিন তার বাবার গাড়ির শব্দ শুনে বাবার কাছে ছুটে যাচ্ছিলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাবার গাড়ির নিচে পড়েই তার প্রাণ গেলো।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করেই সন্ধ্যায় মরদেহ দাফন করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো