ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাগেরহাটে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত দুই

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ নভেম্বর ২০২৪, ৪:৫৪ বিকাল

Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে একটি প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারে থাকা তিনজন যাত্রী আহত হন। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের মাদরাসাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকার চালক তারেক কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা এবং যাত্রী রিয়াদ একই উপজেলার তুজারভাঙ্গা গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রাইভেটকারের থেকে চালকের লাশ এবং আহত চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। আহতদের প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে হাবিবুর রহমানের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু জানান, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় প্রাইভেটকারটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চালক তারেক নিহত হন। আহত অবস্থায় চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাইভেটকারে মোট পাঁচজন যাত্রী ছিল। ঘটনার পর নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো