ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ নভেম্বর ২০২৪, ১২:০২ বিকাল

Link Copied!

বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিফ হোসাইন (২৭) নামের যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য সহ তিনজন। মঙ্গলবারব (৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের ভিআইপি সড়কের খারদ্বার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারিফ হোসাইন বাগেরহাট শহরের হরিণখানা এলাকার ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে।

আহতরা হলেন- মোল্লাহাট থানার পুলিশ কনস্টেবল মাহির, ইস্রাফিল এবং মোটরসাইকেল আরোহী দশানী এলাকার রুবেল।

প্রত্যক্ষদর্শী জানান, ভিআইপি সড়কের খারদ্বার এলাকায় তারিফ হোসেন ও রুবেলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল। এতে দুই মোটরসাইকেলের চারজনই আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারিফ হোসাইনের মৃত্যু হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহতের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো