ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাউফলে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৪ বিকাল

Link Copied!

পটুয়াখালীর বাউফলে অবৈধভাবে চলাচল করা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সজিবুল ইসলাম সজল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কনকদিয়া বাজার সংলগ্ন সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সজল মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সজিবুল ইসলাম সজল কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মো. মোশারফ হাওলাদারের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, দুর্ঘটনায় জড়িত ট্রলির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People

যুবাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ