ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ প্রবাসীদের অবদান : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুলাই ২০২৪, ১২:৪১ বিকাল

Link Copied!

বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ অবদান প্রবাসীদের। আমি সবাইকে দেশবিরোধী অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করব। আমরা জনশক্তিকে সম্পদে রূপান্তরে কাজ করছি বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। গতকাল সোমবার (২৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানগামী ৪৮ জন নারী কর্মীদের সেন্ড-অফ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ কথা বলেন।

নারী কর্মীদের উদ্দেশে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আপনাদের কর্মকাণ্ড দিয়ে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।

তিনি বলেন, আপনারা একেকজন দেশের প্রতিনিধি, বাংলাদেশের অ্যাম্বাসেডর। আপনাদের কাজ, চলাফেরা ও ব্যবহারে দেশের সুনাম বৃদ্ধি পাবে।

শফিকুর রহমান চৌধুরী বলেন, আমি আশা করি, আপনারা আপনাদের পরিবারের আর্থিক উন্নতির জন্য কাজ করবেন। বৈধ পথে আপনাদের অর্জিত রেমিট্যান্স দেশে পাঠাবেন। যা আপনাদের পরিবার ও দেশের উন্নয়নে কাজে লাগবে।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এরকম যেকোনো কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যারা বিদেশ যেতে চায় তাদের জন্য আপনারা অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে সবাই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে যায়।

এ সময় সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিকা আনোয়ার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

সন্ধ্যা ৭টার মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

তিস্তার পানিতে তলিয়ে গেছে বাদামখেত, বীজ বিতরণে ক্ষুব্ধ কৃষকরা

প্রচণ্ড বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানীর মতিঝিলে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৭৯১, নিখোঁজ হাজারো মানুষ

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজমিস্ত্রির মৃত্যু

বরিশালে তিন যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

এক দিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত