ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

বাংলাদেশীদের জন্য ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১৭ বিকাল

Link Copied!

২০২৫ সালে সৌদি আরব বাংলাদেশী নাগরিকদের জন্য মোট ১৪ লাখ ভিসা দিয়েছে। এর মধ্যে সাড়ে সাত লাখ ভিসা ছিল কর্মী ভিসা বলে জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ। তিনি জানান, দেশটিতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দক্ষ ও কম দক্ষ শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে।

গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান সৌদি রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অন্যান্য অগ্রাধিকার খাতে সহযোগিতা সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের ভূরাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে এই সহযোগিতা আরও জোরদার করা সম্ভব।

ড. খলিলুর রহমান সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্ণনা করেন। তিনি স্মরণ করান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আমলে ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরু হয়। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়ার ঐতিহাসিক সৌদি সফর ও মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় তার অবদানকে রাষ্ট্রদূত সম্মান জানিয়ে স্বীকার করেন।

পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করে বলেন, দেশটি বাংলাদেশে আশ্রিত বিপুলসংখ্যক শ্রমিককে আশ্রয় দেয়ার জন্য কৃতজ্ঞ। তিনি স্মরণ করান, ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়ার অনুরোধে প্রায় দুই লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সৌদি আরব গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছিল। বর্তমানে বাংলাদেশে আশ্রিত ১২ লাখ রোহিঙ্গার জন্য সৌদি আরবের মানবিক সহায়তার প্রশংসা করেন এবং তাদের টেকসই প্রত্যাবাসনে রিয়াদের সমর্থন কামনা করেন।

সৌদি রাষ্ট্রদূত তার সরকারের শুভেচ্ছা জানান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বর্তমান সরকারকে সমর্থন জানিয়ে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি পূর্ণাঙ্গ অংশীদারিত্বে উন্নীত করতে কাজ করবেন।

এর আগে রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম কে দায়িত্বগ্রহণের জন্য অভিনন্দন জানান। প্রতিমন্ত্রী সৌদি ক্রাউন প্রিন্সের নেতৃত্বে ‘সৌদি ভিশন ২০৩০’ সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে