ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৬, ৩:২৩ বিকাল

Link Copied!

দীর্ঘ দুই বছর পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভ্যাক) ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের আইভ্যাক কেন্দ্রগুলোতে আবেদন জমা দেওয়া যাবে।

ভিসা আবেদন করতে হলে প্রথমে ভারতের অনলাইন ভিসা পোর্টালে গিয়ে ‘রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন’ নির্বাচন করতে হবে। এরপর বাংলাদেশকে দেশ এবং ‘ট্যুরিস্ট ভিসা’ ক্যাটাগরি নির্বাচন করে পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত ও ভ্রমণসংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। আবেদন শেষে প্রাপ্ত ‘ওয়েব ফাইল নম্বর’ সংরক্ষণ করে ছবি আপলোড, আবেদনপত্র প্রিন্ট ও স্বাক্ষর করতে হবে। পরে আইভ্যাকের পেমেন্ট পোর্টালের মাধ্যমে ফি পরিশোধ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

ভিসার জন্য আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে। আগের পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, সাম্প্রতিক রঙিন ছবি, ঠিকানার প্রমাণপত্র এবং পেশাভিত্তিক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, অথবা ন্যূনতম ১৫০ মার্কিন ডলারের এন্ডোর্সমেন্ট, কিংবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি গ্রহণযোগ্য হবে।

ভিসা প্রত্যাখ্যান এড়াতে আবেদনকারীদের নাম, জন্মতারিখ, ঠিকানা ও পাসপোর্ট নম্বরসহ সব তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ অনলাইন আবেদন জমা দেওয়ার পর কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকে না।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবেদন জমা দেওয়ার পর সাধারণত তিন কার্যদিবসের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে নথিপত্র যাচাই বা বিশেষ পরিস্থিতিতে সময় আরও কিছুটা লাগতে পারে। ভিসা প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং পরে নির্ধারিত কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত