ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

‘বাংলাদেশিদের কাতার ভিসা না দেওয়ার খবর সত্য নয়’

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অক্টোবর ২০২৫, ১০:৪০ সকাল

Link Copied!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কতিপয় সংবাদ মাধ্যমে প্রচারিত ‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি একেবারেই অসত্য বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে প্রবাসী মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

মন্ত্রণালয় মনে করছে, কাতারে ‘ফ্রি ভিসা’তে কর্মী পাঠানোর বিষয়ে মহলবিশেষের বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণার বিষয়টিও মন্ত্রণালয়ের নজরে এসেছে। প্রকৃতপক্ষে কাতারে ‘ফ্রি ভিসা’ নামে কোনো ভিসা ব্যবস্থা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রবাসী মন্ত্রণালয় জানায়, এ ধরনের মিথ্য তথ্য পরিবেশন জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা একটি মহলের বিশেষ উদ্দেশ্য প্রণোদিত অপপ্রয়াস। মন্ত্রণালয় এ ধরনের অসত্য তথ্য এড়িয়ে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, প্রকৃতপক্ষে কাতারের শ্রমবাজার যথারীতি চালু রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ ১১ হাজার ৬৬২ জন কর্মী বাংলাদেশ থেকে কাতারে পাঠানো হয়েছে। বর্তমানে কাতারে ৪ লাখ ২৫ হাজার ৬৮১ জন কর্মী কর্মরত।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত