ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৬, ১২:৪৪ বিকাল

Link Copied!

সৌদি আরব বাংলাদেশসহ ১৪টি দেশের পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল (ভিসা অন অ্যারাইভাল) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে। ফলে এসব দেশের নাগরিকরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা বা আবাসিক অনুমতিপত্র থাকলেও আগের মতো সৌদি আরবে পৌঁছে ভিসা সুবিধা নিতে পারবেন না।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবের অভিবাসন কর্তৃপক্ষের একটি অভ্যন্তরীণ সার্কুলারের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ব্যস্ত হজ মৌসুমে পরিচালনাগত সমন্বয়ের প্রয়োজনীয়তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

তবে সৌদি আরব থেকে আগে থেকেই ইস্যু করা বৈধ পর্যটন ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

স্থগিতাদেশের আওতায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, জর্ডান, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, নাইজেরিয়া, ইথিওপিয়া, সুদান, ইয়েমেন ও ইরাক।

এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে উমরাহ পালনের উদ্দেশ্যে ভ্রমণকারীদের ওপর তাৎক্ষণিক প্রভাব পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসার প্রত্যাশায় থাকা অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

এভিয়েশন সংশ্লিষ্টরা তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের সৌদি আরব সফরের আগে অবশ্যই প্রয়োজনীয় ভিসা সংগ্রহের পরামর্শ দিয়েছেন। তাদের মতে, ভিসা ছাড়া বিমানবন্দরে পৌঁছালে বোর্ডিং বা সৌদি আরবে প্রবেশে জটিলতার মুখে পড়তে হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত