ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

বছরে ২ হাজার ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নিয়োগ দেবে সংযুক্ত আরব আমিরাত : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৪, ৫:১০ বিকাল

Link Copied!

চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার মোটর সাইকেল চালক ও ৩শ ট্যাক্সি চালক মিলে মোট ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নিবে সংযুক্ত আরব আমিরাত। তবে আগামী বছর এ নিয়োগ বাড়িয়ে ২ হাজার করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

আজ (২৭ জুন) বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীরের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব-আমিরাতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে । দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধু প্রতীম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে।’ মে মাসে সংযুক্ত আরব আমিরাত সফরকালে বাংলাদেশ থেকে যেসব কোম্পানি জনবল নিয়োগ করে তাদের মধ্য থেকে প্রথম সারির ১৬ টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক হয়েছে। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠকের ফলে ইতোমধ্যেই দক্ষ কর্মী নিয়োগ শুরু করেছে দুবাই ট্যাক্সি করপোরেশন।

প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার মোটর সাইকেল চালক ও ৩শ ট্যাক্সি চালক মিলে মোট ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নিবে সংযুক্ত আরব আমিরাত। তবে আগামী বছর এ নিয়োগ বাড়িয়ে ২ হাজার করা হবে।

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর জানান, চলতি বছর ১৩শ ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নিয়োগ দেয়া হবে। পরবর্তী বছরগুলিতে এই সংখ্যা প্রতিবছর ২ হাজার করার পরিকল্পনা রয়েছে। এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বাংলাদেশ ওভারসীস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লি. (বোয়েসেল)- এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আলহাজ মুদাফফা, প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি, পরিচালক, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুল রহমান মোহাম্মদ আবু বকর।

Facebook Comments Box

আরও পড়ুন

দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৮তম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু