ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ডিসেম্বর ২০২৪, ৪:৪৯ বিকাল

Link Copied!

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় বাবা- মেয়েসহ তিনজন এবং গাবতলীতে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় নারী নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু বেতার কেন্দ্রের সামনে এবং গাবতলী- সুখানপুকুর সড়কে চামুরপাড়া নামক স্থানে দুর্ঘটনা দু’টি ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী ব্যাটারি চালিত একটি ভ্যান দরগাহাটের দিকে যাচ্ছিল। কাহালু বেতার কেন্দ্রের সামনে ভ্যানের সামনের চাকা খুলে যায়। এ সময় পিছন থেকে একটি ট্রাক যাত্রীসহ ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী ফারুক হোসেন (৪০) মারা যান। পুলিশ ও স্থানীয় লোকজন আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে ফারুক হোসেনের মেয়ে হুমাইয়ারা (৯) ও ভ্যান চালক শাহিনুর ইসলাম (৫০) মারা যান।

ওসি বলেন, নিহত তিনজনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, সকাল ১০টার দিকে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় রেশমী বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের জোবায়ের হোসেনের স্ত্রী।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো