ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছনে অন্য ট্রাকের ধাক্কা, চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুলাই ২০২৫, ২:৩৮ বিকাল

Link Copied!

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছন থেকে ধাক্কায় অপর এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক হেলপার। সোমবার (২৮ জুলাই) সকালে বগুড়া- রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার নাগরকান্দী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক চালকের নাম মনির হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত হেলপার লায়ন মিয়া (২৫) একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নির্মল চন্দ্র মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চালক মনির হোসেন ঘুমাচ্ছিলেন আর হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। সোমবার সকাল ৭টার দিকে মহাসড়কে নাগরকান্দি এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে যায়। হেলপারকে আহত অবস্থায় বের করা গেলেও চালক আটকে পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ট্রাক দুইটি জব্দ করা হযেছে। চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো