ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ফ্রি ভিসা-রেমিট্যান্স জটিলতা নিরসনে মালদ্বীপ হাইকমিশনের আশ্বাস

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ অক্টোবর ২০২৫, ৩:০১ বিকাল

Link Copied!

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের কর্মপরিবেশ, ফ্রি ভিসা সংক্রান্ত জটিলতা এবং বৈধপথে রেমিট্যান্স পাঠানোর সুবিধাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী শহরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নবনিযুক্ত হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সভায় ফ্রি ভিসা সংক্রান্ত জটিলতা, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ সহজীকরণ, বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা, ঢাকা–মালে রুটে বিমান চালুর প্রয়োজনীয়তা এবং মালদ্বীপে বাংলাদেশি পর্যটক বৃদ্ধিতে হাইকমিশনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মরত। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য মিশন সর্বোচ্চ চেষ্টা করছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রবাসে কর্মরত গণমাধ্যমকর্মীদেরও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টিফোরের মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সময় টেলিভিশনের মো. ওমর ফারুক খন্দকার, বাংলা টিভির মো. সোহেল রানা, জি টিভির আব্দুল্লাহ কাদের, ওয়ান নিউজ বিডির মো. রবিউল আলম, ভোরের চেতনার আল আমিন, সারাদেশের কণ্ঠের আবু জাহের এবং গণকণ্ঠের আনোয়ার হোসেন রাজু প্রমুখ।

সভা শেষে সাংবাদিক ফোরামের নেতা হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। হাইকমিশনার ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে নিয়মিত এমন মতবিনিময় সভা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত