ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অগাস্ট ২০২৫, ৪:৫১ বিকাল

Link Copied!

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী পৌরসভার সামনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে পৌরসভার রামপুর রাস্তার মাথা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে মো. শাহীন (২১)। আহত ইউনুছ(২৫) একই উপজেলার মুহুরিগঞ্জ এলাকার আবু তাহেরের ছেলে।

শাহীন এসির মেকানিক হিসাবে শহরের একটি সেন্টারে কাজ শিখছিলো। ইউনুছও একই সেন্টারে এসি মেরামতের কাজ শিখছিলো।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, শাহীন প্রতিদিনের মতো ফেনী যাওয়ার পথে সকাল দশটার দিকে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুন উর রশিদ জানান, হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে আশপাশের কেউ বলতে পারছে না।আহত ইউনুসের এখনো জ্ঞান ফিরেনি। তার সঙ্গে কথা বলা গেলে ঘটনার কারণ জানা যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো