ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফেনীতে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপার নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ সকাল

Link Copied!

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শ্যামলী পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬), পাবনা জেলার সাতিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এবং বাসের হেলপার মো. রফিক (৬০), যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাসচালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আহত ১০–১৫ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ও রফিককে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখী লেনে একটি পানিবাহী বাস হঠাৎ থামিয়ে দিলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাস এবং তার পেছনে থাকা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশীদ বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People