ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফেনীতে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ সকাল

Link Copied!

ফেনী সদর উপজেলায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল কাইয়ুম। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজীর দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইয়ুম রাঙামাটির মোহাম্মদ জয়নাল আবদিনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি কাজী দিঘী আরিফ ব্রিক ফিল্ডের সামনে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক কাইয়ুম ও লাইনম্যান গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।

ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

UN Investigation Highlights Junta’s Brutal Crackdown & Atrocities in Myanmar

৬ দিনের ব্যবধানে তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম

রংপুরে বিএটিবি শ্রমিকদের প্রতীকী অনশন ভাঙালেন চেয়ারম্যান ও এমপি

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিএটিবি শ্রমিকদের রংপুরে অনশন, কুষ্টিয়ায় মানববন্ধন

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

জরুরি গ্যাসের চাহিদা মেটাতে ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ চাইলেন হুমায়ুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৪১

চাল-চিনি-তেল-সার-এলএনজিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

জাতিসংঘের তদন্তে উঠে এলো মিয়ানমারে জান্তার দমনপীড়ন-নৃশংসতা

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত