
সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর গ্রামের শওকত আলীর ছেলে মোহাম্মদ সায়েম আহমদ (১৪) এবং একই উপজেলার মোগলাবাজার চর মোহাম্মদপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০)।
পুলিশ জানায়, সিলেট-মৌলভীবাজার সড়কে ফেঞ্চুগঞ্জের ইলাশপুরে মৌলভীবাজারগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলের দুই আরোহী।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।