ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফরিদপুরের ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে, নিহত ৫

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জানুয়ারী ২০২৫, ৫:৩৮ বিকাল

Link Copied!

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস খাদে পড়লে অন্তত পাঁচ যাত্রী নিহত হয়েছেন। সদরের গেরদা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেল সড়কে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যান। বাকি দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তারা মৃত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই দুজনই নারী। মাইক্রোবাসের চালকসহ মোট ৯ জন যাত্রী ছিলেন।

নিহতরা হলেন—নারায়ণগঞ্জের ভুইয়াপাড়ার সায়েম (৪০), সাদিয়া জহির (৪৫), রানা শরিফ ভূঁইয়া (৬৭) এবং রাইয়ান (১১)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

গেরদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। এই সড়কে একটি রেল ক্রসিং আছে। কিন্তু এটি অনুমোদিত কোনো রেল ক্রসিং নয় বলে সেখানে রেল বিভাগের কোনো তত্ত্বাবধান নেই।

এলাকাবাসী জানায়, মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল, অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল।

ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘দুপুর ১২টা ২৮ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে যায়। সেটি উৃদ্ধার করা হয়েছে। তবে এটির ভেতরে কিংবা নিচে চাপাপড়া অবস্থায় কোনো মরদেহ পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘ঘটনাস্থলে এসে তারা জানতে পেরেছেন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তারা দুজনই নারী। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো