ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

প্রশাসনের কঠোরতায় গুলশানে বন্ধ হলো ব্যাটারিচালিত রিকশা

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৫, ১০:৫৬ সকাল

Link Copied!

রাজধানীর গুলশান এলাকায় প্রশাসনের কঠোরতায় বন্ধ হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল। গুলশানের প্রধান সড়ক থেকে অলিগলি, কোথাও দেখা যায়নি সড়ক দাপিয়ে বেড়ানো অনুমোদনহীন এসব রিকশার। ফলে সেই এলাকার সড়কগুলোতে পায়ে চালিত রিকশাচালকদের মাঝে স্বস্তি ফিরেছে। তারা বলছেন, প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। তবে এটা অব্যাহত রাখতে হবে। ট্রাফিক পুলিশের পাশাপাশি যারা রিকশায় চড়বেন, তাদেরকেও বিষয়টি মাথায় রাখতে হবে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশান-১, গুলশান-২ ও বারিধারার কোনো সড়কে ব্যাটারিচালিত রিকশার দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে রাস্তার বিভিন্ন পয়েন্টে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। পায়ে চালিত রিকশা চলাচল করলেও ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ। গুলশান-১ থেকে ২ নম্বর পর্যন্ত মূল সড়কসহ ভিতরের সড়কগুলোতেও একটি ব্যাটারিচালিত রিকশার দেখাও মেলেনি। ব্যাটারিচালিত যান চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে দেখা গেছে।

এর আগে, শুধুমাত্র নিবন্ধিত প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭ থেকে ৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাও অবাধে চলাচল করছিল। এতে গুলশানে সড়ক দুর্ঘটনাও বাড়তে থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দুপুরের দিকে শতাধিক ব্যাটারিচালিত রিকশাচালক গুলশান-২ নম্বর থেকে ভেতরের রাস্তা দিয়ে মিছিল করতে করতে যায়। মিছিল শেষে তারা গুলশান সোসাইটির সাইনবোর্ড নিয়ে চলাচলকারী রিকশাগুলোর প্লেট খুলে ফেলে। পরে প্রশাসন বিষয়টি নজরে নিয়ে সড়কে সড়কে ব্যাটারি চালিত রিকশা আর উঠতে দেয়নি। এরপর থেকে গুলশান এলাকায় প্রবেশ করেনি কোনো ব্যাটারিচালিত রিকশা।

গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত গার্ডও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

গুলশানের বাসিন্দা নিশাত আলী বলেন, আগে গুলশানে শুধু নিবন্ধিত রিকশাগুলো চলাচল করত। এতে করে পরিবেশটা খুব ভালো ছিল। কিন্তু ব্যাটারিচালিত রিকশা চলাচলের কারণে গুলশানের ভিতরে পরিবেশ নষ্ট করে দিয়েছে। প্রশাসনের নেওয়া উদ্যোগ প্রশংসার।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসাইন জানান, স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে ডিএমপির সহযোগিতায় ক্রমান্বয়ে সব এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এরই ধারাবাহিকতায় গুলশান সোসাইটির সহযোগিতায় গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এই কাজটি নিয়মিত করবে ডিএনসিসি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো