ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসীরা জাতীয় নির্বাচনে কেন ভোট দিতে পারবেন না?

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ সেপ্টেম্বর ২০২৪, ৫:০৫ বিকাল

Link Copied!

বিদেশে প্রবাসীদের অংশগ্রহণে এসএসসি, এইচএসসি, অনার্স এমনকি বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাহলে জাতীয় নির্বাচনে কেন প্রবাসীরা ভোট দিতে পারবেন না? এমন প্রশ্ন রেখে বাংলাদেশের অ্যাম্বাসি/কনস্যুলেট অফিসে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে বলে দাবি জানিয়েছে প্রবাসী অধিকার আন্দোলন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে (নিচতলা) এক সংবাদ সম্মেলন এ দাবি জানান সংগঠনটির নেতারা।

এসময় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে যেহেতু প্রবাসীদের ব্যাপক ভূমিকা রয়েছে সে কারণে দেশের নির্বাচন ব্যবস্থার মাধ্যমে কারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন সে ব্যাপারে প্রবাসীদের মতামত নিতে হবে। তারা বলেন, আমেরিকা, ইউরোপ, কানাডা এবং অস্ট্রেলিয়াতে জাতীয় নির্বাচনের আগের দিন এবং যে সব দেশে বাংলাদেশের সাথে সময়ের পার্থক্য কম সেই সব দেশে একই দিনে ভোটের ব্যবস্থা করতে হবে। এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য খুব বেশি না, তাই এই সব দেশে একই দিন ভোট হতে পারে।

তাদের দাবি, নির্বাচনের দিন ‘পোলিং বুথ’ স্থাপন করতে হবে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস অফিসে। ভোট দেয়ার পর দূতাবাস অফিসে সবার সামনে স্বচ্ছতার ভিত্তিতে ভোটগণনা করতে হবে। ভোটের সার্বিক দায়িত্ব পালন করবেন প্রিসাইডিং, পোলিং ও রিটার্নিং অফিসার। সংগঠনটির নেতারা আরও বলেন, বিদেশে কর্মক্ষেত্রে প্রবাসীদের নানা ব্যস্ততা থাকায় তারা ভোট দেয়া থেকে বিরত থাকতে পারেন। সেজন্য তাদের জন্য ‘অ্যাডভান্সড ভোটিং সিস্টেম’ চালু করতে হবে।

তারা বলেন, বিদেশে পোস্টাল ব্যালট সিস্টেমে ভোট দেয়া দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়া। তাই ভোটদান প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ও সময় বাঁচাতে ডিজিটাল বা অনলাইন ভোটিং সিস্টেম চালু করতে হবে। ‘অনলাইনে পোলিং সিস্টেম’ চালু করলেও সেটি যাতে ম্যানুপুলেট বা হ্যাকিংয়ের শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ভোট দেয়ার পদ্ধতি স্মার্ট, সহজ ও দ্রুত করতে হবে জানিয়ে তারা বলেন, ইলেকশন কমিশনের নির্ধারিত ‘অ্যাপস’ ডাউনলোড করে নিবন্ধিত মোবাইল ফোনের মাধ্যমে প্রবাসীদের ভোট দেয়ার কথা বিবেচনা করা যেতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম