ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ৪:০০ বিকাল

Link Copied!

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্টের ঝুলে থাকা (পেন্ডিং) সব আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী ২১ দিনের মধ্যে বিশ্বের সব বাংলাদেশ হাইকমিশন ও দূতাবাসে চিঠি পাঠিয়ে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে তা দ্রুত ঢাকার পাসপোর্ট অফিসে পাঠানোর নির্দেশ দিতে বলেছেন। এ বিষয়ে পররাষ্ট্র সচিবকে ২১ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।

এ ছাড়া পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানি শেষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সময়মতো পাসপোর্ট না পাওয়ায় অনেক প্রবাসী বিদেশে বৈধ অবস্থান হারানোর ঝুঁকিতে পড়ছেন। এতে চাকরি হারানো, গ্রেপ্তার হওয়ার আশঙ্কা এবং দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব সৃষ্টি হচ্ছে। এসব হয়রানি বন্ধে জনস্বার্থে রিট আবেদন করা হয়।

পাসপোর্ট দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং প্রবাসীদের দ্রুত পাসপোর্ট সরবরাহে স্থায়ী নির্দেশ কেন দেওয়া হবে না—এ মর্মে চার সপ্তাহের রুলও জারি করেছেন হাইকোর্ট।

রুলের জবাব দিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, আইন সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) মোট ১৪ জনকে নির্দেশ দেওয়া হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি)-এর পক্ষে আইনজীবী মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, রিপন বাড়ৈ ও মাহবুবুল ইসলাম রিট আবেদনটি দায়ের করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত