ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

“পোস্টাল ভোট বিডি” অ্যাপে প্রবাসী নিবন্ধন ছুঁয়েছে ১ লাখ ২৮ হাজার

প্রতিবেদক
Ibrahim Khalil
২ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ সকাল

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ নিশ্চিত করতে অনলাইনে নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে “পোস্টাল ভোট বিডি” অ্যাপে প্রবাসী নিবন্ধন সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৪১৫ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ইসির ওয়েবসাইটের সর্বশেষ তথ্য থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইসির কর্মকর্তারা জানান, পূর্বের পোস্টাল ব্যালট ব্যবস্থা অকার্যকর হওয়ায় এবার প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোট পদ্ধতি চালু করা হয়েছে। এতে বিদেশে অবস্থানকারী বাংলাদেশিদের কাছ থেকে ভালো সাড়া মিলছে। নিবন্ধন কার্যক্রম চলবে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত। আর আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোট) নিবন্ধন তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিন পর্যন্ত খোলা থাকবে।

দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, ঘানা, মরক্কো, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, তাইওয়ানসহ আরও বহু দেশ থেকে বাংলাদেশিরা নিবন্ধন করছেন। মোট নিবন্ধন সংখ্যা আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত দাঁড়ায় ১ লাখ ২৮ হাজার ৪১৫।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে ব্যালট পেপার। তারা ভোট দিয়ে পুনরায় তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রাথমিকভাবে ১০ লাখ ব্যালট প্রিন্ট এবং প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটার টার্গেট রাখা হয়েছে।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ দেশের নির্বাচন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

Facebook Comments Box

আরও পড়ুন

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

বিশেষ চাহিদাসম্পন্নদের মেট্রোরেলে অর্ধেক ভাড়া

চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Huawei Hiring Solar Power, Public Affairs and Enterprise Professionals

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু