ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

পোল্যান্ডের ভিসা আবেদন নেবে না সুইডেন দূতাবাস

প্রতিবেদক
Ibrahim Khalil
২ এপ্রিল ২০২৬, ১:২২ বিকাল

Link Copied!

বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাস আর পোল্যান্ডের শেনজেন ভিসা আবেদন গ্রহণ করবে না। আজ বৃহস্পতিবার সকালে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, শেনজেন ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট অনুযায়ী ঢাকাস্থ সুইডেন দূতাবাস পোল্যান্ডের ভিসা সংক্রান্ত বিষয়ে আর প্রতিনিধিত্ব করবে না। ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে শেনজেন ভিসার আবেদন জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল ২০২৬।

এতে আরও বলা হয়, যদি কোনো আবেদনকারীর প্রধান গন্তব্য পোল্যান্ড হয়, তবে তাকে পোলিশ কর্তৃপক্ষের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করতে হবে।

এছাড়া যেকোনো তথ্য বা দিকনির্দেশনার জন্য আবেদনকারীদের সরাসরি পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সুইডেন দূতাবাস।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯