ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পূজার ছুটিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪১ বিকাল

Link Copied!

শারদীয় দুর্গাপূজায় যাত্রী চাপ সামাল দিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে চালু করা হচ্ছে বিশেষ ট্রেন। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে। তবে ২ অক্টোবর কোনো বিশেষ ট্রেন চলবে না।

দুর্গোৎসব উপলক্ষে দুই দিনের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চারদিন অফিস-আদালত বন্ধ থাকবে। এ সময় ঘরমুখো মানুষের বাড়তি চাপ পড়বে রেলপথে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটে: ৩০ সেপ্টেম্বর বিকেল ২টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়বে “ঢাকা স্পেশাল”, পৌঁছাবে রাত ৮টায়। ৪ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছাড়বে “চট্টগ্রাম স্পেশাল”, পৌঁছাবে পরদিন ভোর ৪টা ৩০ মিনিটে।

ঢাকা-কক্সবাজার রুটে (ট্যুরিস্ট স্পেশাল): ৩০ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছাড়বে, পৌঁছাবে ভোর ৬টা ৫০ মিনিটে। ১ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ছাড়বে, ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়। একই দিনে রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছাড়বে এবং ২ অক্টোবর ভোরে পৌঁছাবে কক্সবাজার। ৩ অক্টোবর একই সময়সূচিতে উভয় রুটে চলবে। ৪ অক্টোবর শুধু কক্সবাজার থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ছাড়বে, পৌঁছাবে রাত ৮টায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক জানান, পূজা ও ছুটির ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মোট ১৮টি কোচ নিয়ে এসব ট্রেন চলাচল করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র