ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জানুয়ারী ২০২৫, ১০:২৯ সকাল

Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোহাম্মদ আলী (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ-বিয়ানীবাজার সড়কের কালামিয়ার ডাউনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ আলী (২২) উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা মাইজপাড়া নির্বাসী জনাব নজু আহমেদের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই হাসান আহমদ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, মোহাম্মদ আলী রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাওয়ার পথে উপজেলার ঢাকা দক্ষিণ-বিয়ানীবাজার রোডের কালামিয়ার ডাউনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আলী মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও চিকিৎসকের তথ্য অনুযায়ী রাস্তার পাশে থাকা কাটাতার গলায় ঢুকে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো