ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পিকআপচাপায় অটোরিকশা চালকের মৃত্যু, আহত ৫

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ৫:২৩ বিকাল

Link Copied!

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় মো. আলী হোসেন (৬৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এতে নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। আহত সবাই জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।

এর আগে, দুপুর ১টার দিকে সদর উপজেলার নতুন তেওয়ারীগঞ্জ বাজার এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ বাধে।

নিহত আলী হোসেন একই উপজেলার কুশাখালী ইউনিয়নে (৮ নম্বর ওয়ার্ড) কালিবৃত্তি গ্রামের শাসছ উদ্দিনের ছেলে। তার ১ ছেলে ৩ মেয়ে রয়েছে।

আহতরা হলেন- বিবি হাজেরা (৬০) তার নাতি অহি (১৩), জুনায়েদ (৭) বড়-ভাইর ছেলে ইউসুফ আলীর (৩০) স্ত্রী রুবি আক্তার (২৫) আহত সবাই সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের ভক্তি সর্দার বাড়ির বাসিন্দা।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ জানান, দুপুরের কিছুক্ষণ পরে সড়ক দুর্ঘটনায় ৪ জনকে আনা হয়। এদের মধ্যে আলী হোসেন মুমূর্ষু ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো