ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পাবনায় ট্রাকচাপায় নিহত ৩, আহত ৫

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ সকাল

Link Copied!

পাবনার সাঁথিয়া উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে পাবনা-সাঁথিয়া সড়কের নন্দধপুরের রাঙামাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনি (৫৫), খাইরুল ইসলাম খোকন (৩৫) ও রাসেল (২৮)। নিহত ও আহতদের বিস্তারিত নাম-ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল এবং নসিমন সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং ৫জন আহত হন। আর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো