ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পর্তুগালে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ সকাল

Link Copied!

পর্তুগালের রাজধানী লিসবনে ভয়াবহ এক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জনপ্রিয় ক্যাবল রেল এলিভাদোর গ্লোরিয়াতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ক্যাবল রেলটি দ্রুত গতিতে নিচের দিকে নামতে গিয়ে পাশের একটি ভবনে ধাক্কা মারে। এতে এটি ভেঙে কাঠের বাক্সের মতো দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও তার শিশু সন্তানও রয়েছে। গর্ভবতী নারীকে মেটারনিটি হাসপাতালে এবং তার সন্তানকে বিশেষায়িত হাসপাতাল দোনা এস্টেফানিয়াতে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের মধ্যে পর্তুগিজ ও বিদেশি নাগরিক উভয়ই রয়েছেন। তবে এখন পর্যন্ত বিদেশি নাগরিকদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া, লিসবনের সিটি মেয়র কার্লোস মোয়েদা শহরে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন।

মেয়র সংবাদমাধ্যমকে বলেন, আমাদের শহরে এমন মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা ভুক্তভোগীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করছি।

১৮৮৫ সাল থেকে চলা এই ক্যাবল রেলটি লিসবনের রেসতোরাদোস থেকে বাইরো আলতো পর্যন্ত যাত্রী পারাপার করত। শহরের সাতটি পাহাড়ের ওপর অবস্থিত লিসবনের মানুষদের যাতায়াতের সুবিধার্থে এ ধরনের একাধিক সেবা চালু রয়েছে। এই দুর্ঘটনার পর শহরের অন্য ক্যাবল রেল পরিষেবাগুলোও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো