ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পদ্মা সেতুর টোলপ্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অগাস্ট ২০২৫, ১০:৩৫ সকাল

Link Copied!

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণপাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরিয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচর হাওইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— মোহাম্মদ আলী অন্তু (২৬) ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।

মাদারীপুরের শিবচর হাওইয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল মোহাম্মদ আলী অন্তু ও আরেক যুবক। পদ্মা সেতু টোলপ্লাজা পাড় হবার পর পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে প্রথমে সড়কে ও পরে পাশের খাদে পড়ে যান। ঘটনাস্থলেই দুইজনেরই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তবে, যাত্রীবাহী বাসটি শনাক্ত করার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো