ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অক্টোবর ২০২৪, ৪:৪৬ বিকাল

Link Copied!

পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক বিভাগ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় শুরু হওয়া এ অভিযান পঞ্চগড় শহরে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। মহাসড়কের আশপাশের এলাকায় চালানো হয় এ উচ্ছেদ অভিযান। এ সময় বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

জানা যায়, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি কয়েক শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ।

পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলীসহ কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা।

সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী বলেন, ‘সড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি কয়েক শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। আর এসব স্থাপনা সরাতে কয়েকদিন ধরে নোটিশসহ মাইকিং করা হয়েছে। এর মাঝে যারা নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, ‘সকাল থেকে জগদল বাজার ও ব্যারিস্টার বাজারসহ শহরে এ অভিযান পরিচালনা করা হয়।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো