ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মার্চ ২০২৫, ১:১৯ বিকাল

Link Copied!

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এগারো মাইল এলাকায় বোদা-ঠাকুরগাঁও মহাসড়কে ট্রাকচাপায় কমলা রানী ও পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় ট্রাকচাপায় শিশু জীম মোবাশ্বের মৃত্যু হয়।

নিহতরা হলেন, কমলা রানী কমলা রানী (৬০) ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খলিশাকুড়ি মাস্টাপাড়া এলাকার ছবিলাল বর্মনের স্ত্রী ও জীব মোবাশ্বের সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় সন্ন্যাসীপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন, কমলা রানীর ছেলে বাসুদেব বর্মন (৩৫) ও বোদা উপজেলার কালিয়াগঞ্জ গ্রামের মো. আলমের ছেলে সোলাইমান (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মা ছেলে মোটরসাইকেলে পঞ্চগড় থেকে বাড়ি ফিরছিলেন। আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এগারো মাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান কমলা রানী।

এদিকে জীম ও সোলাইমান রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজে নিলে জীম মোবাশ্বেরের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজে নেয়া হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড়ের বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, এ ঘটনায় ট্রাক দু’টিকে জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। থানায় সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো