ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নোয়াখালীতে অটোরিকশা উল্টে নারী নিহত, শিশুসহ আহত ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ সকাল

Link Copied!

নোয়াখালী সদর উপজেলায় অটোরিকশা উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চার মাস বয়সী একটি শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের আনন্দবাজার ছাদের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোনাপুর জিরো পয়েন্ট থেকে রামগতি যাচ্ছিল অটোরিকশাটি। পথে দ্রুতগতিতে একটি গাড়ি ওভারটেকের চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অটোরিকশাটি উল্টে যায়। এতে যাত্রীরা ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে এক নারীকে মৃত অবস্থায় এবং চারজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে চার মাস বয়সী শিশু ও আরও তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র