ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

‘নিরাপদ স্কুল জোন’ বাস্তবায়নে চসিক প্রকৌশলীদের প্রশিক্ষণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জুলাই ২০২৫, ৩:৩৩ বিকাল

Link Copied!

শিশুদের সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে ‘নিরাপদ স্কুল জোন’ তৈরির লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকৌশলীদের জন্য দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) চসিক সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই)।

‘নিরাপদে বিদ্যালয় গমন’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, “চসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু রোধে নগর পরিবহন মাস্টারপ্ল্যানে সড়ক নিরাপত্তা বিষয়গুলো যুক্ত করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপদ সড়ক নিশ্চিত করতে চসিক একটি বিশেষায়িত সেল গঠন করবে।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্রধান প্রকৌশলী আনিসুর রহমান। প্রশিক্ষণ পরিচালনা করেন ডব্লিউআরআই-এর পরামর্শক স্থপতি ফারজানা ইসলাম তমা এবং সহকারী পরামর্শক স্থপতি আরিনা তাহনিম।

কর্মশালায় শিশুদের দৃষ্টিকোণ থেকে সড়ক নকশা কেমন হওয়া উচিত—সেই বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। ফারজানা ইসলাম বলেন, “শুধু প্রযুক্তিগত পরিকল্পনায় নয়, শিশুদের মতামত অন্তর্ভুক্ত করেই নিরাপদ সড়ক ডিজাইন করতে হবে। স্কুল প্রবেশপথের নকশায় ছোট পরিবর্তনও বড় ধরনের জীবনরক্ষাকারী পদক্ষেপ হতে পারে।”

সড়ক নিরাপত্তার বাস্তবচিত্র উপলব্ধির জন্য প্রকৌশলীরা কর্মশালার অংশ হিসেবে পাহাড়তলী বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিদ্যালয়ের আশেপাশের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেন এবং পরবর্তীতে তিনটি দলে বিভক্ত হয়ে বিদ্যালয় এলাকার নিরাপদ নকশা প্রস্তাবনা উপস্থাপন করেন।

চসিকের পূর্ত বিভাগের নির্বাহী, সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীরা কর্মশালায় অংশ নেন। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে ডব্লিউআরআই নিরাপদ সড়ক ডিজাইনের ওপর তিনটি কর্মশালা আয়োজন করেছে। এবারের কর্মশালাটি ছিল ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)–এর অধীনে চতুর্থ আয়োজন।

বিআইজিআরএস প্রোগ্রামের অংশীদার হিসেবে ডব্লিউআরআই বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় প্রেক্ষাপটে নিরাপদ সড়ক উন্নয়নে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে। চট্টগ্রামে ‘নিরাপদ স্কুল জোন’ তৈরির এই উদ্যোগ সড়ক নিরাপত্তার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো