ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৫, ১১:২১ সকাল

Link Copied!

ভোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শে প‌ড়ে মো. হুমায়ুন কবীর (৫০) না‌মে এক আরোহী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকা‌লে জেলার ভেদু‌রিয়া সড়‌কের খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত মো. হুমায়ুন কবীর জেলার দৌলতখান উপ‌জেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর সুভী গ্রা‌মের কা‌জি বা‌ড়ির ইউনুছের ছে‌লে। আহত দুজনও একই উপ‌জেলার বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।

নিহতের ভাই মো. জাকির কা‌জি জানান, সকা‌লের দি‌কে হুমায়ুন কবীরসহ আরও দুজন ভোলা সদ‌রের ভেদু‌রিয়া ঘা‌টের উদ্দে‌শ্যে মোটরসাইকেল নিয়ে রওনা ক‌রেন। হুমায়ুন মা‌ঝে ব‌সে ছি‌লেন। তারা ভেদু‌রিয়া থে‌কে ব‌রিশাল যাওয়ার কথা ছি‌ল। প‌থে ভোলা সদ‌রের খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সামনে একটি কুকুর চলে আসে। এসময় মোটরসাইকেল‌টি নিয়ন্ত্রণ হা‌রিয়ে রাস্তার পাশে প‌ড়ে যায়। এতে মোটরসাইকে‌লে থাকা তিনজনই আহত হন। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে চি‌কিৎসক হুমায়ুন কবীর‌কে মৃত ঘোষণা ক‌রেন। আহত দুজন হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন।

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পার‌ভেজ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো