ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক মাদরাসার ভেতরে, ১২ শিক্ষার্থী আহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ অক্টোবর ২০২৪, ৬:২৯ বিকাল

Link Copied!

লালমনিরহাটে চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ায় ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ থেকে ৪ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার হাড়িভাঙা তালিমুল ইনসান হাফেজিয়া ও কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে একটি ট্রাক লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে গিয়ে মাদরাসার ওয়ালে ধাক্কা দেয়। এতে মাদরাসার দেয়াল ভেঙে ঘুমন্ত ১২ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে মোরসালিন (১২), নোমানসহ (১১) ৩ থেকে ৪ অবস্থা আশঙ্কাজনক।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, ট্রাকটি আটক করা হলেও মাদরাসা কর্তৃপক্ষ কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো