ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নারায়ণগঞ্জে বাসচাপায় আহত ৩ পুলিশ সদস্য, চালক আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ সকাল

Link Copied!

নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের টহল পিকআপে বেপরোয়া গতির একটি বাস ধাক্কা দিয়েছে। এতে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিন। দুর্ঘটনার সময় তিনি গাড়ির বাইরে দাঁড়িয়ে সেতুর নির্মাণ কাজ পর্যবেক্ষণ করছিলেন।

শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত তিন পুলিশ সদস্য হলেন বন্দর থানায় কর্মরত জহির, রাজিব ও সামসুজ্জোহা। তাদের দ্রুত উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, এসপি জসিম উদ্দিন সেতু পরিদর্শনে গেলে তার বহনকারী পিকআপ সেতুর নিচে দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে মদনগঞ্জগামী বোরাক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ঠ ১৪-৩৯০৩) পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা পুলিশ সদস্যরা মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা ও পুলিশ সদস্যরা মিলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসের চালক আব্বাস আলীকে আটক করা হয়। তিনি বন্দর উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনাকবলিত বাসটিও জব্দ করেছে পুলিশ।

বন্দর থানার ইন্সপেক্টর লিয়াকত আলী জানান, বেপরোয়া বাস চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আটক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র