ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নারায়ণগঞ্জে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ বিকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজায় অ্যাম্বুলেন্স-সিএনজি মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। নিহত নারী সিএনজির যাত্রী ছিলেন। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় মহাসড়কের ঢাকাগামী নেনের মেঘনা টোলপ্লাজার উপর এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।

জানা গেছে, মহাসড়কের ঢাকাগামী লেনে দ্রুত গতিতে একটি এম্বুলেন্স যাওয়ার সময়ে উল্টো পথ দিয়ে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী যাত্রীর মৃত্যু হয় এবং সিএনজি ও এম্বুলেন্স চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হন।

ঘটনাস্থলে থাকা ইমন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, এম্বুলেন্সটি দ্রুত গতিতে যাওয়ার পথে সিএনজিটি উল্টোপথে আসার সময়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক( এসআই) শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবরের সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করেছি। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি। নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদেরও নাম পরিচয় জানা সম্ভব হয়নি, তাদের স্থানীয়রা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এম্বুলেন্স আর সিএনজি আটক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো